Friday, April 3, 2026

ফের যোগীরাজ্যে দলিত নিগ্ৰহ! মদের বোতলে প্রস্রাব ভরে কিশোরকে খাওয়ানোর অভিযোগ

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই যোগীরাজ্যে (Yogi State) দলিতদের উপর নির্যাতনের মাত্রা চরমে পৌঁছচ্ছে। এবার এক দলিত কিশোরকে জোর করে প্রস্রাব (Urine) খাইয়ে দেওয়ার অভিযোগ যোগীরাজ্য উত্তর প্রদেশে (uttarpradesh)। অভিযোগ, ১৫ বছরের ওই কিশোর এবং তাঁর পরিবারের উপর রাগ ছিল অভিযুক্তদের। তাই তাঁদের সবক শেখাতে এই কাজ করা হয়েছে। একেবারে মদের বোতলে প্রস্রাব ভরে জোর করে ওই কিশোরকে খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে নিজেদের দোষ ঢাকতে কিশোরের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়েরের পর তিন জনকে গ্রেফতার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। তবে যোগীরাজ্য দলিত ও আদিবাসীদের উপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। এদিন দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
ঠিক কি ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, সাউন্ড সিস্টেম, ডিজের কারিগর হিসাবে একটি দোকানে কাজ করত ওই কিশোর। অভিযোগ, গ্রামের একটি অনুষ্ঠানে তাদেরকে ডিজের জন্য ডাকা দেওয়া হয়েছিল। অভিযোগ সেখানেই গান বাজানো নিয়ে অভিযুক্তদের সঙ্গে কিশোর এবং তার পরিবারের গোলমাল বাঁধে। তারপরই শোধ তুলতে কিশোরকে আক্রমণ করা হয়। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে কাজের পর বাড়ি ফিরছিল কিশোর। সেই সময়ে নেশাগ্ৰস্ত অবস্থায় দিলীপ মিশ্র, কিষাণ তিওয়ারি এবং সত্যম তিওয়ারি নামের তিন জন তাকে ঘিরে ধরে। কিশোরের অভিযোগ, এরপরই নেশাগ্ৰস্ত অবস্থায় খালি মদের বোতলে প্রস্রাব করেন দিলীপ। বাকি দু’জন কিশোরকে চেপে ধরে রেখেছিলেন।
এরপরই ওই বোতল থেকে দলিত কিশোরের মুখে জোর করে প্রস্রাব ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। কিশোরকে বেধড়ক মারধরও করা হয়। যদিও কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের কাছে পরিবারের কাছে বিষয়টি বর্ণনা করে কিশোর। তারপরই পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে‌।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...