Thursday, April 2, 2026

শুরু হচ্ছে মাধ্যমিকের রেজিস্ট্রেশন, বড় ঘোষণা পর্ষদের

Date:

Share post:

মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার আগে বেশ কিছু স্কুলের গাফিলতির জেরে আদালতের মুখ পুড়েছিল পর্ষদের। বহু পরীক্ষার্থী স্কুলের ভুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পাননি। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগেও এই নিয়ে আদালতের চক্কর কাটতে হয়েছিল পরীক্ষার্থী ও তাঁদের পরিবারকে। সেই সব গাফিলতির কোনও জায়গাই এবার রাখল না পর্ষদ। গোটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবার হবে অনলাইনে।

বৃহস্পতিবার এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ সালে যারা মাধ্যমিক দেবে, তাদের জন্য এই ব্যবস্থা। আগামী ১৫ জুলাই সকাল ১১টা থেকে ৩১ অগাস্ট মধ্যরাত পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে বলেই জানানো হয়েছে। www.wbbsedata.com পোর্টালটিতে হবে রেজিস্ট্রেশন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাতে মসৃণ ভাবে চলে তাই স্কুলগুলিকে সমস্ত নির্দেশ ভালো করে পড়ে তা অনুসরণ করতে বলা হয়েছে। আগে জানানো হয়েছিল ২৪ জুলাই ক্যাম্প অফিস থেকে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে। তবে এ দিন মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, কোনো ক্যাম্প অফিস বসবে না, রেজিস্ট্রেশন ফর্ম বিতরণ করা হবে না। এর আগে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়াও অনলাইনে হয়েছিল।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...