Tuesday, March 24, 2026

সিএএ জুজু কাটিয়ে মতুয়া গড়ে মমতা ঝড়! ছাব্বিশের আগে অক্সিজেন ঘাসফুলে

Date:

Share post:

উত্তর ২৪ পরগনা ও নদিয়ার বিস্তৃর্ণ মতুয়া গড়ে গত বেশ কয়েক বছর ধরে বিজেপি আধিপত্য কায়েম করেছে। বিশেষ করে কেন্দ্রীয় সরকার সিএএ জুজু দেখানোর পর থেকে মতুয়া (Matua) সমাজের একটা বড় অংশ গেরুয়া শিবিরের দিকে ঢলে পড়ে। শুরুটা হয়েছিল ২০১৯ সালে, সেবার লোকসভা ভোটে মতুয়া গড়ের সব আসন বিজেপির দখলে এসেছিল। এরপর ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবি হলেও রানাঘাট দক্ষিণ, বাগদার মতো আসনগুলিতে তারা জয় পেয়েছিল।

এখানেই শেষ নয়, কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা ভোটেও রাজ্যজুড়ে বিজেপির বিপর্যয়ের মধ্যেও মতুয়া (Matua) গড়ের আসনগুলি ধরে রেখেছে বিজেপি। এবং রানাঘাট দক্ষিণ ও বাগদা বিধানসভা থেকেও বিরাট লিড নিয়েছিলেন বিজেপির প্রার্থীরা। কিন্তু মাত্র একমাসের মধ্যে মতুয়া গড়ের দুই বিধানসভা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়। রানাঘাট দক্ষিণ ও বাগদায় লোকসভার পিছিয়ে পড়া অঙ্ককে ছাপিয়ে বিরাট ব্যবধানে জয় পেলেন দুই তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী ও মধুপর্ণা ঠাকুর।

আপাত একটা উপনির্বাচন হলেও রাজ্য রাজনীতিতে মতুয়া গড়ের দুই আসন রানাঘাট দক্ষিণ ও বাগদা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। বিজেপির থেকে এই দুই আসন ছিনিয়ে নিয়ে মতুয়া গড়ে বিজেপির একাধিপত্য খর্ব করল তৃণমূল। যা ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে মতুয়া গড়ে নতুন অক্সিজেন দিল ঘাসফুল শিবিরকে। পাশাপাশি, সিএএ জুজু কাটিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: “ভদ্রলোককে দেখে খারাপ লাগে!” মানিকতলা জয়ের পর কল্যাণকে টিপ্পনী সুপ্তির

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...