Monday, April 13, 2026

জেলের মধ্যেই কেজরিওয়ালের জীবন নিয়ে খেলছে মোদি সরকার! বিস্ফোরক আপ সাংসদ 

Date:

Share post:

সুপ্রিম কোর্ট (Supreme Court of India) ইডির (Enforcement Directorate) দায়ের করা আবগারি মামলায় মামলায় স্বস্তি দিলেও জেলমুক্তি হয়নি। তিহাড়েই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। এরমধ্যেই গুরুতর অভিযোগ আদমি পার্টির(Aam Admi Party)। দলের তরফে জানানো হয়েছে, অনেকটাই ওজন কমে গেছে কেজরিওয়ালের। শনিবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, গ্রেফতারির পর থেকে এখনও পর্যন্ত ৫ বার সুগার ফল করেছে কেজরিওয়ালের। ওজন আরও ৮.৫ কিলো কমে গেছে!

তবে এখানেই শেষ নয়। এদিন বিজেপি সরকারের বিরুদ্ধে আপ সাংসদের গুরুতর অভিযোগ, জেলের মধ্যে নাকি ঠিকভাবে কেজরিওয়ালের দেখভাল করতে দেওয়া হচ্ছে না। এতে দিল্লির মুখ্যমন্ত্রী কঠিন রোগেও আক্রান্ত হতে পারেন। ইচ্ছা করেই এসব করতে চাইছে মোদি সরকার। আপ নেতার আরও অভিযোগ, জেলের মধ্যে কেজরিওয়ালের উপর অত্যাচার করতে চাইছে বিজেপি। আর সেকারণেই আপ প্রধানের জীবন নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছেন।

উল্লেখ্য, গ্রেফতারির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কিলো। আর এখন তা কমে হয়েছে ৬১.৫। ক্রমাগত এইভাবে ওজন কমে যাওয়ার বিষয়টিকে একেবারেই ভালো চোখে দেখছেন না আপ নেতৃত্ব। মোটেই স্বাভাবিক নয়। অথচ তাঁকে কোনও পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। সঞ্জয় সিং সাফ বলছেন, এইভাবে প্রতিদিন সুগার লেভেল পড়তে থাকলে যে কেউ যখন-তখন কোমায় চলে যেতে পারেন। আবগারি দুর্নীতি মামলায় লোকসভা ভোটের মুখে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে জামিন দিলেও আপাতত জেল থেকে বেরতে পারছেন না তিনি। কারণ ইতিমধ্যেই সিবিআই তাঁকে জেলেই গ্রেফতার করেছে। সেই মামলায় এখনও জেল হেফাজতে আছেন তিনি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...