Friday, June 12, 2026

ভবানীপুর ৭৫ পল্লির খুঁটি পুজোয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা

Date:

Share post:

পুজোর আর ৯০ দিনও বাকি নেই, তার পরেই মায়ের আগমন। ফলে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় খুঁটি পুজোর তোড়জোড়। এদিন ভবানীপুরের ৭৫ পল্লিতে হয়ে গেল খুঁটিপুজো। কলকাতার বিভিন্ন বিখ্যাত যে মণ্ডপগুলি দেখার জন্য মানুষের ঢল নামে তার মধ্যে অন্যতম এই ৭৫ পল্লি।

রবিবার এই খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার ও অসীম বসু।মুখ্যমন্ত্রীর ‘ধর্ম যার যার উৎসব সবার’ স্লোগানকে মাথায় রেখে এই খুঁটিপুজোয় সামিল করা হয় বিভিন্ন ধর্মের ধর্মগুরুদেরও। এদিন খুঁটিপুজোয় সামিল হয়ে মালা রায় বলেন, দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পুজো প্যান্ডেলের মধ্যে অন্যতম ভবানীপুরের ৭৫পল্লির পুজো। তাই এই পুজোর খুঁটি পুজোয় সামিল হয়ে খুবই ভালো লাগছে। এছাড়া তিনি সকলকে আগাম পুজোর শুভেচ্ছাও জানান। অন্যদিকে দেবাশীষ কুমারও ভবানীপুর ৭৫পল্লি পুজো কমিটিকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। অন্যদিকে তিনি সকল ধর্মগুরুদের ধন্যবাদ জানান এই খুঁটিপুজোয় সামিল হওয়ার জন্য।

 

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...