Monday, March 16, 2026

ছেলে বিদেশে যাবে, ১০ দিনের প্যারোল মঞ্জুর সাজাপ্রাপ্ত বাবার!

Date:

Share post:

বন্দির ছেলে উচ্চশিক্ষার সূত্রে বিদেশে যাচ্ছেন, খুশির এই মুহূর্তে বন্দির প্যারোল মঞ্জুর করল মুম্বই হাইকোর্ট (Mumbai High Court)। অনেক সময় বাড়িতে বা আত্মীয়দের কোনও দুর্ঘটনা ঘটলে তখন জেলবন্দিরা প্যারোলে সাময়িকভাবে মুক্তি পেয়ে থাকেন। এক্ষেত্রে আনন্দের মুহূর্তে কেন প্যারোল মিলবে না? এই প্রশ্ন তুলে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডে বিবেক শ্রীবাস্তব নামের এক ব্যক্তিকে প্যারোল দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আদালত সূত্রে জানা যায় বিবেক শ্রীবাস্তব আদালতে জানান যে তাঁর ছেলে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এই সময়ে পরিবারের পাশে থাকা জরুরি। সেই সঙ্গে তিনি ছেলেকে বিদায়ও জানাতে চান তার দেশ ছাড়ার আগে। তাই তিনি প্যারোলের আবেদন করেন। বিরোধীপক্ষের তরফে বলা হয় কোনও বন্দিকে জরুরি প্যারোল পরিস্থিতিতে দেওয়া হয়। শুধুমাত্র ছেলেকে বিদায় জানাতে এবং তার পড়াশোনার খরচ জোগাতে কেউ প্যারোলে মুক্তি পেতে পারেন না। এ প্রসঙ্গে বিচারপতি ভারতী ডাংরে এবং বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানায় যে, বন্দিকে সাময়িকভাবে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া যায়। বহির্জগতের সঙ্গে যাতে তাঁদের যোগাযোগ অক্ষুণ্ণ থাকে এবং পারিবারিক সম্পর্ক যাতে অটুট থাকে, তা নিশ্চিত করতেই এই প্যারোলে মুক্তির নিয়ম রয়েছে। এটা আসলে ‘মানবিক উদ্যোগ’ বলেই পর্যবেক্ষণ মুম্বই আদালতের। ২০১২ সালের একটি খুনের মামলায় অভিযুক্ত হন শ্রীবাস্তব। ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। আপাতত তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ছেলে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়ায় এক মাসের জন্য মুক্তি চেয়েছিলেন তিনি। আদালত ১০ দিনের জন্য শর্তসাপেক্ষে প্যারোল মঞ্জুর করেছে।


spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...