Saturday, March 28, 2026

রেলের ভুলে খড়দহে ভয়াবহ দুর্ঘটনা! দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের

Date:

Share post:

খড়দহে ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ। বিরাট দুর্ঘটনা থেকে বাঁচল দুটি গাড়ি। ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা ২টি গাড়ির। লেভেল ক্রশিং বন্ধ করার আগে ঢুকে পড়ে দুটি গাড়ি। তারপর বন্ধ হয় লেভেল ক্রশিংয়ের গেট। তার মধ্যেই চলে আসে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। গাড়ি দুটির এক পাশের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দুটি ভেতরে ছিল। গেটম্যান দেখলাম পালিয়ে গেল। এদিকে সেই সময় একটি ট্রেন ছুটে আসছিল। সেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গাড়ি দুটির। যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে সেখানে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে রেল এই ঘটনায় কাদের গাফিলতি তা খোঁজ নিয়ে দেখছে। এনিয়ে রেল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আরও পড়ুন- সরকারি হাসপাতালে পথ-কুকুরের দাপট, আটকাতে গুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের

 

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...