Saturday, April 4, 2026

ধর্মতলায় তৃণমূলের একুশে সমাবেশের খুঁটি পুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

Date:

Share post:

একুশে জুলাই মানেই তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে দলের সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে আলাদা আবেগ। একুশে জুলাই মানেই তৃণমূলের শহিদ তর্পণ। প্রতি বছরের মতো এবারও ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে পালিত হবে তৃণমূলের সর্ববৃহৎ বার্ষিক সমাবেশ। গোটা রাজ্যের তৃণমূল কর্মী সমর্থকরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ভিড় জমাবেন কলকাতার বুকে। তার আগে আজ, সোমবার রীতি মেনে খুঁটিপুজোর (khunti Pujo) মধ্যে দিয়ে একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ বাঁধার কাজ শুরু হল।

লোকসভা এবং সদ্যসমাপ্ত বিধানসভা উপনির্বাচনে বিরাট সাফল্যকে সামনে রেখে এবার ২১ জুলাইয়ে রেকর্ড ভিড়ের প্রত্যাশা করা হচ্ছে। সমাবেশকে অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল নেতৃত্ব। দলের সাফল্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মা-মাটি-মানুষকে উৎসর্গ করতে চায় তৃণমূল। নেত্রীর বার্তার পাশাপাশি থাকতে পারে চমকও।

এদিন ধর্মতলায় পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো (Khunti Pujo) হল। নারকেল ভেঙে সেই জল খুঁটিতে ছড়িয়ে দিলেন নেতারা। তারপর খুঁটি পোঁতা হয়। সোমবার থেকে সমাবেশের মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, মূল মঞ্চে ৫৫০-৬০০ মতো আসনের ব্যবস্থা করা হবে। মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন, শহিদ পরিবারের মানুষজন, সাংসদ, বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীরা বসবেন। পাশের মঞ্চে বসবেন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা। কোন মঞ্চে কারা বসবেন, তার তালিকা তৈরি হচ্ছে।

এদিন ২১ জুলাইয়ের খুঁটি পুজো উপলক্ষ্যে দলের তরফে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের বেশকিছু রাজ্য নেতৃত্ব, কলকাতা পুরসভার কিছু কাউন্সিলর ও ছাত্রযুবদের একাংশ।

আরও পড়ুন: লক্ষ্য রেকর্ড জমায়েত, একুশে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...