Friday, April 3, 2026

বেলেঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের খুঁটিপুজোয় চাঁদের হাট

Date:

Share post:

দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। আর তিন মাস পরেই পুজো। এখন খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাঁক জমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে।
খুঁটিপুজোর ধারণাটি আসলে এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে। আগে এত ক্লাব, থিম, প্রতিযোগিতার পিছনে ছোটাছুটি ছিল না। পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি একচালা প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। তখন থেকেই  অনেকে  রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করা হত। যেটি ‘কাঠামো পুজো’ বলেই পরিচিত।
এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা।যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটিপুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকেই বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট। সোমবার উল্টোরথের দিন বেলেঘাটা ৩৩ নং পল্লিবাসীবৃন্দের ২৪ তম বর্ষের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এবারের থিম কোহিনূর।
আর এই খুঁটিপুজোতে বসেছিল চাঁদের হাট।কে উপস্থিত ছিলেন না। আরামবাগের সাংসদ মিতালি বাগ,দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল নেতা কুণাল ঘোষ, অভিনেত্রী ইসা সাহা, ক্রিকেটার শিবষঙ্কর পাল, কাউন্সিলর সচিন সিং,প্রবীণ রাজনীতিবিদ অশোক দেব,অভিনেতা আরফিন,যুব তৃণমূল নেতা রিজু দত্ত, পুজোর অন্যতম উদ্যোক্তা সুশান্ত সাহা সহ বিশিষ্টরা।


সবমিলিয়ে এদিন খুঁটিপুজোর মধ্য দিয়ে ৩৩ পল্লিবাসীবৃন্দের পুজোর ঢাকে কাঠি পড়ল। এদিন এখানে রথ সাজানোর প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সঙ্গে বৃক্ষরোপণ দিবস উপলক্ষ্যে সব অতিথিদের গাছের চারা উপহার দেওয়া হয়। ধামসা মাদলের তালে নাচের অনুষ্ঠান সবার নজরকাড়ে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...