Tuesday, June 23, 2026

মহরম-উল্টোরথে রাজ্য শান্তি বজায় রাখার বার্তা DGP রাজীব কুমারের

Date:

Share post:

মহরম ও উল্টোরথকে কেন্দ্র করে রাজ্যে যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন। রাজ্য পুলিশের DGP পদে ফেরার পর মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই বার্তা দিলেন রাজীব কুমার (Rajiv Kumar)। তিনি জানান, দুই অনুষ্ঠানই সুষ্ঠুভাবে পালন করতে পুলিশের তরফে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রা ও মহরম উপলক্ষ্যে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে DGP বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। তবে খেয়াল রাখবেন আপনার উৎসবের জন্য যেন অন্যের অসুবিধা না হয়।”

সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদে ফিরেছেন রাজীব কুমার (Rajiv Kumar)। লোকসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে হয়। তবে লোকসভা ভোট মিটলেও রাজ্যের একাধিক আসনে উপ নির্বাচন থাকায় এতদিন ডিজি পদে ফেরানো হয়নি রাজীবকে। সোমবার তাঁকে আবার ওই পদে ফিরিয়ে এনেছে রাজ্য। এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন রাজীব। ধর্মীয় উৎসব পালন করার বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেন।

একই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সুড়ঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এটা নিয়ে অযথা কেউ উত্তেজনা ছড়াবেন না। সাংবাদিক বৈঠকে ডিজির সঙ্গে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা (Manoj Verma)। কুলতলির বিষয়ে তিনি বলেন, “এর পিছনে কোনও জালিয়াতির চক্র যুক্ত থাকতে পারে। এর পিছনে আর কারা আছে সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।”






Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...