Thursday, June 25, 2026

শহরের ৯৫০টি পার্কিং জোনে ১৪ হাজার গাড়ি রাখার ব্যবস্থা

Date:

Share post:

শহরে বেআইনি পার্কিং নিয়ে কড়া পদক্ষেপ প্রশাসনের। কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ সমীক্ষায় চিহ্নিত করা হল ৯৫০টি পার্কিং জোন। এই পার্কিং জোনগুলিতে সবমিলিয়ে ১৪ হাজার গাড়ি রাখা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই শহরের বুকে বেআইনি পার্কিংয়ের দৌরাত্ম্য রুখতে কোমর বেঁধে নেমেছে পুলিশ ও পুরসভা।

প্রাথমিকভাবে বেআইনি পার্কিং লট হিসেবে যৌথভাবে তাঁরা ২৮টি রাস্তা চিহ্নিত করে। এই রাস্তাগুলি থেকে বেআইনি পার্কিং তুলে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। গড়িয়াহাট-সহ বেশ কয়েকটি জায়গায় বেআইনি পার্কিং মাফিয়ারাজ রুখে ‘ফ্রি পার্কিং’ এলাকা হিসেবে চিহ্নিতও করে দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার পার্কিং বিভাগ সূত্রে খবর, শহরের ৮০০ রাস্তায় পুরসভা স্বীকৃত পার্কিংয়ের জায়গায় ১১ হাজার গাড়ি রাখা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বিভিন্ন রাস্তা সমীক্ষা করে পার্কিংয়ের জন্য আরও ১৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ওই ১৫০টি জায়গায় আরও ৩ হাজার গাড়ি রাখার ব্যবস্থা করা হবে।

একইসঙ্গে ইএম বাইপাসের ২৪টি জায়গায় নতুন পার্কিং জোন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সবমিলিয়ে সেখানে মোট ৪০০ গাড়ি রাখা যাবে। তবে এখনও লালবাজারের তরফে এই নিয়ে ছাড়পত্র মেলেনি বলেই পুরসভা সূত্রে খবর।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...