Wednesday, June 24, 2026

একুশের মঞ্চেও ব্রিগেডের আদলে র‍্যাম্প! আর কী চমক থাকছে তৃণমূলের বার্ষিক সমাবেশে?

Date:

Share post:

লোকসভা ভোট থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচন, রাজ্যজুড়ে দারুণ সাফল্য পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধী হিসাবে লোকসভাতেও গুরুত্ব বেড়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে। ঠিক সেই আবহে এবার একুশ জুলাই সমাবেশ (21st July TMC Rally) মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে অন্য তাৎপর্য বহন করছে।

একদিকে সাফল্যের অহংকার অন্যদিকে শহিদ তর্পণ, সবমিলিয়ে ২১ জুলাই (21st July TMC Rally) সমাবেশ তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক ভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকসভার সাফল্যের পর লক্ষ্য ২৬-এর বিধানসভা, দলনেত্রীর নির্দেশ ও বার্তার অপেক্ষায় প্রহর গুনছে তামাম তৃণমূল পরিবার!

রেকর্ড ভিড় হবে ধরে নিয়েই এবার ২১ জুলাইয়ের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দেবেন দূরের জেলার কর্মী-সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, এবারের মঞ্চ -মূল মঞ্চ আয়তন ৫২/২৪ ফুট। এখানে থাকবেন শীর্ষ নেতারা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও বিশেষ আমন্ত্রিতরা।

এছাড়া থাকছে আরও একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিল ও অন্যান্য জনপ্রতিনিধিরা। এই মঞ্চের আয়তন হচ্ছে ৪৮/২৪ ফুট। আরেকটা মঞ্চ হবে শহিদ পরিবারের সদস্যদের জন্য৷ যা হবে ৪০/২৪ ফুট। মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয়৷ ব্রিগেডের মতোই থাকতে পারে র‍্যাম্প। যার উচ্চতা হবে ১০,১১,১২ ফুট।

আরও পড়ুন: ইসলামপুরে তৃণমূল নেতার মৃ.ত্যুর ঘটনায় গ্রে.ফতার এক

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...