Thursday, June 25, 2026

ইসলামপুরে তৃণমূল নেতার মৃ.ত্যুর ঘটনায় গ্রে.ফতার এক

Date:

Share post:

ইসলামপুরে আততায়ীর গুলিতে নিহত তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করল পুলিশ। বাপি রায়ের খুনে গ্রেফতার করা হল শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকার অনিকেত সরকারকে। তাকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।শনিবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাপি রায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই ইসলামপুরেই পঞ্চায়েত সদস্যার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটল। পরপর এই ধরনের ঘটনায় আতঙ্কিত শাসকদলের কর্মী সমর্থকরা।

গত পঞ্চায়েত নির্বাচনে চোপড়া বিধানসভার অধীন এই গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে কোন্দল এতটাই তীব্র ছিল যে কাউকেই টিকিট দেওয়া হয়নি। সবাই লড়াই করেছিলেন নির্দল হয়ে। বিরোধীদের দাবি, কানাইয়ালাল আগরওয়াল ও হামিদুল ইসলামের অনুগামীদের মধ্যেই এই বিবাদ। নির্দল হয়ে জিতে ওই পঞ্চায়েত দখল করেন কানাইয়ালালের অনুগামীরা।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...