Saturday, April 4, 2026

কলকাতা লিগে কাস্টমসের সঙ্গে গোলশূন্য ড্র লাল-হলুদের

Date:

Share post:

গোলশূন্য ড্র ইমামি ইস্টবেঙ্গলের। কলকাতা প্রিমিয়ার লিগে ডার্বি জয়ের পরের ম্যাচেই আটকে গেল লাল-হলুদ। জয়ের হ্যাটট্রিক করে মঙ্গলবার লিগে চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। কিন্তু নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের জয়রথ থামিয়ে দিল বিশ্বজিৎ ভট্টাচার্যের ক্যালকাটা কাস্টমস। খেলা গোলশূন্য ড্র। তবে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সেকেন্ডবয় লাল-হলুদ। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর।

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ডার্বির দল থেকে একাধিক বদল করেন। কার্ড সমস্যায় ছিলেন না ডিফেন্ডার জোসেফ জাস্টিন। সিনিয়র দলের গোলকিপার দেবজিৎ মজুমদারের জায়গায় খেলেন আদিত্য পাত্র। চোটের কারণে ছিলেন না মহম্মদ রোশাল। তাতেও ধার কমেনি ইস্টবেঙ্গলের। শুরু থেকে আক্রমণের ঝড় তুলে বারবার কাস্টমস ডিফেন্সের পরীক্ষা নিচ্ছিলেন জেসিন, হীরা মণ্ডলরা। প্রতিআক্রমণে উঠে লাল-হলুদ রক্ষণেও চাপ দিয়েছে কাস্টমস। কিন্তু প্রথমার্ধে গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে বাধ্য হয়েই সায়ন বন্দ্যোপাধ্যায়, পি ভি বিষ্ণুদের নামিয়ে দেন ইস্টবেঙ্গল কোচ। তা সত্ত্বেও গোলের লকগেট খোলেনি। বরং ৬৬ মিনিটে সহজ সুযোগ পেয়ে যায় কাস্টমস। কিন্তু রণজয়ের শট থামিয়ে দেয় লাল-হলুদ ডিফেন্স। সংযুক্ত সময়ে একা কাস্টমস গোলকিপারকে পেয়েও বল জালে রাখতে পারেননি বিষ্ণু। ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন- রিয়ালে যোগ এমবাপের, মনে করালেন স্বপ্নের নায়ক রোনাল্ডোকে


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...