Thursday, June 25, 2026

হাসপাতালে চেক আপ করাতে গিয়ে বিপত্তি! লিফটে ২ দিন আটকে রইলেন ব্যক্তি

Date:

Share post:

ডাক্তারের কাছে রুটিন চেক আপ করাতে হাসপাতালে গিয়েছিলেন ৫৯ বছর বয়সি রবীন্দ্রন নায়ার। তারপর তার সঙ্গে যেটা হল সেটার জন্য তিনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। টানা দুদিন লিফটে আটকে রইলেন তিনি। কেরলের তিরুঅনন্তপুরমের ঘটনা। যদিও এই ঘটনায় তিন জন কর্মীকে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে।

জানা গেছে, শনিবার তিরুঅনন্তপুরমের হাসপাতালের ওপি ব্লকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন উল্লুরের বাসিন্দা রবীন্দ্রন। কিন্তু ডাক্তার দেখানোর পরে বেরোনোর সময়ে ওই ওপি ব্লকের লিফটে আটকে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, প্রথম তলায় নামার জন্য লিফটে চড়েছিলেন ওই ব্যক্তি। লিফট নামছিলও। কিন্তু তারপর লিফটের দরজা খোলেনি। ওই ব্যক্তির দাবি, একাধিকবার সাহায্যের জন্য লিফটের মধ্যে থেকেই চিৎকার করেছিলেন ওই ব্যক্তি। তবে কেউ উদ্ধারে এগিয়ে আসেননি বলে অভিযোগ। তাঁর ফোনও সুইচ অফ হয়ে যায়। বিষয়টি নজরে আসে যখন ওই বিল্ডিংয়ের কর্মীরা রুটিন কাজের জন্য লিফটরে ব্যবহার শুরু করেন। এদিকে ওই ব্যক্তি বাড়ি ফিরছে না দেখে তাঁর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার রাতে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ জানিয়েছেন, ওই ব্যক্তি হাসপাতালে চেক আপের জন্য গিয়েছিলেন।

এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তদন্তের নির্দেশ দিয়ে রিপোর্ট তলব করেছেন। লিফ্টের দু’জন অপারেটর এবং এক ডিউটি সার্জেন্টকে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ওই লিফট তেমন ব্যবহার করা হয় না। তবে এ বিষয়ে কোনও নোটিস লিফটে লাগানো নেই বলেই এই বিপত্তি ঘটেছে বলে দাবি করেছেন রবীন্দ্রন।

আরও পড়ুন- মানহানি মামলায় হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ চ্যালেঞ্জ হবে শীর্ষ আদালতে

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...