Saturday, April 4, 2026

ভার্চুয়ালি ‘তিন তালাক’ দুবাইয়ের রাজকুমারীর! শুভেচ্ছা আমজনতার

Date:

Share post:

জীবনসঙ্গীর পরকীয়া সহ্য করতে না পেরে এবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দুবাইয়ের রাজকুমারীর (Dubai Princess)। সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রীর কন্যা শাইখা মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম (Sheikha Mahra bint Mohammed bin Rashid Al Maktoum) নিজের ইনস্টাগ্রামে স্বামীকে সটান তিন তালাক দিলেন। তাঁর অভিযোগ মেয়ের জন্মের পরেও তাঁর স্বামী শেখ মানা বিন মহম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমের অন্য মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মেনে নেওয়া যায়না। সেই কারণেই রাজকুমারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দুবাইয়ের আমজনতা।

শাইখা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে নানা কাজ করেন। মাসদুয়েক আগে প্রথম সন্তানের জন্ম দেন। সদ্যোজাত কন্যাকে নিয়ে দম্পতির ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কিন্তু এরপর থেকেই নাকি দুজনের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। জল্পনা ছড়ায় যে এবার বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন রাজকুমারী। কিছুদিন আগেই ইন্সটা থেকে শাইখা এবং তাঁর স্বামী একে অপরকে আনফলো করেন এবং পরবর্তীতে ডিলিট করে দেন। এরপর সেই ইন্সটাগ্রামেই তিন তালাকের ঘোষণা করেন শাইখা। তিনি লেখেন, ‘প্রিয় স্বামী, যেহেতু তুমি অন্য সঙ্গীদের নিয়েই বেশি ব্যস্ত, তাই আমি বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম, ডিভোর্স দিলাম। ভালো থেকো, ইতি তোমার প্রাক্তন স্ত্রী।’ নেটিজেনদের অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন যে আদৌ কি এইভাবে বিচ্ছেদ করা যায়। আমজনতা অবশ্য রাজকুমারীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...