Monday, April 6, 2026

উন্নত হচ্ছে পরিবহন পরিষেবা, এবার রাজ্যজুড়ে সরকারি বাস-ট্রাম-ফেরিতে চালু হচ্ছে স্মার্ট কার্ড

Date:

Share post:

যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও পরিকাঠামো আধুনিকীকরণের স্বার্থে রাজ্য সরকারি গণপরিবহণ পরিষেবায় স্মার্ট কার্ড পরিষেবা চালু হতে চলেছে। এনবিএসটিসি, এসবিএসটিসি এবং ডব্লিইবিটিসি তিন সরকারি পরিবহণ নিগমের ক্ষেত্রে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে। বাস, ট্রাম, ফেরি সমস্ত ক্ষেত্রেই যাত্রীরা এই কার্ড ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে টিকিটের প্রয়োজন পড়বে না। খুচরোর সমস্যা মিটবে। কলকাতায় প্রাথমিকভাবে চালু হলেও এবার রাজ্যজুড়ে এই পরিষেবা চালু মিলবে বলে জানা গেছে।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, অর্থ দফতর ইতিমধ্যেই পরিবহণ দফতরের এই উদ্যোগে সম্মতি দিয়েছে। ফলে এই পরিষেবা চালু করার পথে আর কোনও বাধা নেই। খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। সূত্রের খবর, রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই উদ্যোগে বেসরকারি পরিবহণ এবং মেট্রোকেও যুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, বেশিরভাগ বাস মালিকরা পিছিয়ে যান। স্মার্ট কার্ডে যে টিকিট কাটা হবে, তার টাকা কী ভাবে পাওয়া যাবে, তা সময় সাপেক্ষ হবে কিনা,এই সমস্ত প্রশ্ন তুলে পিছিয়ে আসেন বাস মালিকরা।বিষয়টি নিয়ে এগোতে চাইনি মেট্রোও। এরপর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগের বাস্তবায়ণের জন্য উদ্যোগী হয় রাজ্য।

আরও পড়ুন- দার্জিলিঙে ফিরল জম্মু-কাশ্মীরে শহিদ ক্যাপ্টেনের দেহ, শেষ শ্রদ্ধা ব্যাঙডুবি সেনা ছাউনিতে

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...