Monday, March 16, 2026

ফের পরীক্ষার মুখে যোগী, বৈঠকে বিজেপি I.N.D.I.A. দুপক্ষই

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরেই আবার পরীক্ষার মুখে উত্তরপ্রদেশের (Uttarpradesh) জনসমর্থন। বরাবর বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যোগীরাজ্যে লোকসভায় শোচনীয় পরিণতি এনডিএ (NDA) জোটের। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত উত্তরপ্রদেশ বিজেপি (BJP) ও রাজ্য প্রশাসনের মাঝের ফারাকটা স্পষ্ট হয়ে উঠেছে। মাসখানেক পরে ফের নির্বাচনের পথে উত্তরপ্রদেশ। নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা করার আগেই ১০ আসনের জন্য প্রস্তুতি শুরু বিরোধী জোট ও বিজেপি দুই পক্ষেরই।

লোকসভা নির্বাচনে ৮০ আসনের উত্তরপ্রদেশে ৪৩টি জয় বিরোধী জোটের। উপনির্বাচনের (Bypoll) পথে যাওয়া ১০টি আসনের মধ্যে পাঁচটি কেন্দ্রের দখল রয়েছে সমাজবাদী পার্টির (SP) হাতে। তিনটি বিজেপির দখলে, দুটিতে জয়ী এনডিএ (NDA) জোট সঙ্গীরা। এই আসনগুলিতে প্রার্থী কী হিসাবে দেওয়া হবে তা নিয়ে বুধবারই বৈঠকে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টি। প্রাথমিক কথা এই বৈঠকে হবে। সূত্রের দাবি, সমাজবাদীর জেতা আসনগুলিতে হাত দেবে না কংগ্রেস। বিজেপি ও সহযোগী দলগুলির জেতা আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস।

অন্যদিকে বিধানসভা উপনির্বাচন নিয়ে বুধবারই দলের কর্মীদের নিয়ে প্রথম বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার প্রাক্তন বিজেপি সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য (Keshav Prasad Maurya)। যদিও এই বৈঠকের পর থেকে গুজব ছড়িয়েছে বিরোধী জোটের সঙ্গে যোগাযোগ রাখছেন কেশব। নাড্ডার সঙ্গে বৈঠকে বিজেপির আভ্যন্তরীণ সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এখানেই প্রকাশ্যে উঠে আসে উত্তরপ্রদেশ বিজেপি ও রাজ্যের প্রশাসনের আভ্যন্তরীণ বিরোধ। অখিলেশ (Akhilesh Yadav) দাবি করেন, বিজেপি নিজেদের মধ্যেই এখন দলে টানার খেলা খেলছে।

লোকসভা নির্বাচনের পরে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য সমালোচিত যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশ বিজেপির ভাঙন আটকানোর বদলে মন্ত্রিসভায় রদবদলে বেশি নজর তাঁর। উপনির্বাচনে সম্মান বাঁচাতে নিজের বাসভবনেই দশ কেন্দ্রের বিজেপি নেতাদের বৈঠকে ডাকেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...