Sunday, May 3, 2026

রিল বানানোই কাল! মহারাষ্ট্রে গভীর খাদে পা পিছলে পড়ে মৃত্যু ট্রাভেল ব্লগার তরুণীর

Date:

Share post:

নেশা তো বটেই, রিল (Reels) বানানোই ছিল তাঁর পেশা। আর সেই পেশাই কেড়ে নিল প্রাণ। শুটিংয়ের সময় গভীর খাদে পড়ে মৃত্যু হল মুম্বইয়ের (Mumbai) সোশ্যাল মিডিয়ায ইনফ্লুয়েন্সার (Influencer) আনভি কামদার (Anvi kamda) (২৬)। মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভ জলপ্রপাতে রিল তৈরি করছিলেন পেশায় ট্রাভেল ব্লগার আনভি।

আনভি কামদার গত ১৬ জুলাই কুম্ভ জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর আরও সাত বন্ধুও। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রিল ভিডিয়ো শ্যুট করার সময় জলপ্রপাতের ৩০০ ফুট গভীর খাদে আনভি পড়ে যান। এরপর বিষয়টি নজরে আসতেই স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। এরপর কোস্ট গার্ড, উদ্ধারকারী দল এবং মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা উদ্ধারকাজে হাত লাগান। উদ্ধারকারীদের মতে, আমরা ঘটনাস্থলে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই দ্রুত উদ্ধারকাজ শুরু করি। তবে বুঝতে পারি, মেয়েটি প্রায় ৩০০-৩৫০ ফুট নীচে পড়ে গিয়েছে। এমনকী, তাঁর কাছে পৌঁছনোর পরও তাঁকে উঠিয়ে নিয়ে আসা অত্যন্ত কঠিন ছিল। পাশাপাশি প্রচণ্ড বৃষ্টি ও গুরুতর আহত হওয়ার কারণে আনভিকে প্রথমে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একটি কপিকল ব্যবহার করে তাঁকে উদ্ধার করা হয়।

২৬ বছর বয়সী এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তাঁর ট্রাভেল ব্লগগুলির জন্য বেশ পরিচিত ছিলেন। নতুন রিল ভিডিয়ো শুট করতে রায়গড়ের কুম্ভ জলপ্রপাতের কাছে পৌঁছে যান আনভি কামদার। আর সেটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য। রিল ভিডিয়ো শ্যুট করার সময় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যান তিনি। তবে ছয় ঘণ্টার উদ্ধার অভিযানের পর আনভিকে জীবিত অবস্থাতেই গভীর খাদ থেকে বের করে আনা হয়। তবে তাঁকে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় আনভির। এই বয়সে আনভির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা।

 

&nbsp

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...