Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি বগি

Date:

Share post:

ফের ভয়াবহ ট্রেন (Train) দুর্ঘটনা। বৃহস্পতিবার, উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়েছে চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের (Dibrugargh Express) ১২টি বগি। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। এসি কোচের পরিস্থিতি বেশি খারাপ। যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসার চেষ্টা করেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত বহু যাত্রী।বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছাড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। এদিন দুপুরে গোন্ডার কাছে ঝিলাহি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস (Dibrugargh Express) । ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে চিৎকার করতে শুরু করেন যাত্রীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল। এসি কামরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলের তরফে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর

  • ০৩৬১-২৭৩১৬২১
  • ০৩৬১-২৭৩১৬২২
  • ০৩৬১-২৭৩১৬২৩

উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

  • ডিব্রুগড়: ৯৯৫৭৫৫৫৯৬০
  • তিনসুকিয়া: ৯৯৫৭৫৫৫৯৫৯
  • সিমালগুড়ি: ৮৭৮৯৫৪৩৭৯৮
  • মারিয়ানি: ৬০০১৮৮২৪১০
  • ফুরকাটিং: ৯৯৫৭৫৫৫৯৬৬
  • কমার্শিয়াল কন্ট্রোল: ৯৯৫৭৫৫৫৯৮৪

কী কারণে দুর্ঘটনা- সেটি এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

১৭ জুন উত্তরবঙ্গের চটেরহাট এবং রাঙাপানি স্টেশনের মধ্যে ভয়াববৃহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘার গার্ড এবং মালগাড়ির চালক-সহ মোট ১০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ৫০ জন। এবার দুর্ঘটনাগ্রস্ত হল ডিব্রুগড় এক্সপ্রেস। এই ঘটানায় ফের প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। পর পর মাসে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।







Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...