Friday, April 3, 2026

লঙ্কানদের বিরুদ্ধে ঘোষণা ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল

Date:

Share post:

ঘোষণা হয়ে গেল শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল। টি-২০ দলের অনিধিনায়ক সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলে রয়েছেন বিরাট কোহলিও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর।

জল্পনা ছিলই। বৃহস্পতিবার তাতে পড়ল সিলমোহড়। টি-২০ ফর্ম্যাটে যে হার্দিক পান্ডিয়ার ওপর নেতৃত্বের ভার দেওয়া হবে তা কার্যত পরিস্কার ছিল। কারণ টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের ছোট ফর্ম্যাটে নেতা হিসাবে পছন্দ সূর্যকে। লঙ্কানদের বিরুদ্ধে টি-২০ দলে রয়েছেন রিঙ্কু সিং, রিয়ান পরাগ। দলের উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন । অপর দিকে একদিনের সিরিজে দলে ফিরেছেন শ্রেয়স আইয়র। ফিরেছেন কেএল রাহুলও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। ২৭ জুলাই থেকে শুরু টি-২০ সিরিজ। একদিনের সিরিজ শুরু ২ আগস্ট থেকে।

একনজরে ভারতের টি-২০ দল-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

একনজরে ভারতের একদিনের দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়র, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

আরও পড়ুন- কলকাতা লিগে প্রথম জয় পেল মোহনবাগান


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...