Saturday, April 4, 2026

অগ্নিগর্ভ বাংলাদেশ, কোটা আন্দোলনের বিক্ষোভের মাঝে সোশ্যাল মিডিয়ায় বার্তা সুমনের

Date:

Share post:

সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের (Quota cancellation movement) দাবিতে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ (Bangladesh)।আন্দোলনকারীদের সঙ্গে শাসক দলের ছাত্র সংগঠন ছাত্রলিগের সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত একাধিক। পদ্মাপাড়ের এই অস্থির সময়ে শান্তির বার্তা দিলেন গায়ক সুরকার কবীর সুমন (Kabir Suman)। শিল্পীর কাছে বাংলাদেশ বরাবরই বড় আবেগের এক জায়গা। সেখানকার এই অস্থির সময়ে সকলকে শান্তি বজায় রাখতে অনুরোধ করলেন সুমন।

সোশ্যাল মিডিয়ায় শিল্পী লেখেন, ‘আমি ভারতের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। তার বিষয় আসয়ে নাক গলানোর অধিকার আমার নেই। সেটা করতে চাইও না। তবু বাংলাদেশের অনেকের কাছ থেকে যে ভালবাসা আমি পেয়েছি তা ভুলে থাকতেও পারছি না।বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না। থেকেছি কয়েক দিন। আর পারছি না। কিন্তু অবস্থাটা যে ঠিক কী, কী কী কারণে যে এমন হল এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও তো ঠিকমতো জানি না। তাও পঁচাত্তর উত্তীর্ণ এই বাংলাভাষী করজোড়ে সব পক্ষকে মিনতি করছি: অনুগ্রহ করে হিংসা হানাহানি বন্ধ করুন। ঢাকা সরকারকে অনুরোধ করছি: বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন। আপনাদের ছাত্রবাহিনী যেন হিংসার আশ্রয় না নেন।’ দীর্ঘ পোষ্টের একদম শেষের দিকে সংগীত শিল্পী মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে বাংলাদেশকে বাঁচানোর অনুরোধ করেছেন সকলকে। ফেসবুকে নিজের লেখার শেষ স্তবকে বাংলা গানের অন্যতম কিংবদন্তির উল্লেখ — ‘বাংলা ভাষা যে তোমাকে আমাকে/ সকলকে দেয় এক ক’রে/ বাংলাদেশের সবাই বাঁচুক/ নি:শ্বাস নিক প্রাণ ভ’রে।’ গত সোমবার থেকে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিতেও সেই একই অবস্থা বাংলাদেশে। আন্দোলনকারীদের প্রধান দাবি, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততিদের সংরক্ষণ তুলে দিত হবে। বিক্ষোভের আঁচ এতটাই ছড়িয়েছে যে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...