Tuesday, March 31, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) অবশেষে জল্পনাই সত্যি। বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তানকোভিচ। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমটাই জানালেন তাঁরা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের বিয়ের ছবিও সরিয়ে নেন হার্দিক-নাতাশা।

২) ঘোষণা হয়ে গেল শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল। টি-২০ দলের অনিধিনায়ক সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মা। একদিনের দলে রয়েছেন বিরাট কোহলিও। তবে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর।

৩) এই মুহুর্তে টিম ইন্ডিয়ার কোচ পদ ফাঁকা। চলছে কোচের খোঁজ। সূত্রের খবর, ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য পাঁচ জনের নাম নিয়ে চলছে আলোচনা। এই তালিকায় রয়েছেন বাঙালি সঞ্জয় সেনও। এই পাঁচজনের তালিকায় রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন কোচ আন্তনিও লোপেজ হাবাসও।

৪) গ্যারেথ সাউথগেটের জুতোয় এবার পা গলাবেন কে? এটাই এখন প্রশ্ন। নতুন ম্যানেজার খুঁজতে তড়িঘড়ি আসরে নেমে পড়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গ্রাহাম পটার, মরিসিও পচেত্তিনোর নাম শোনা যাচ্ছে। তবে সবার উপরে উঠে আসছে ম্যানঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলার নাম।

৫) এবছর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস। ওই দিনই মহারাজের হাতে ‘মোহনবাগান রত্ন’ তুলে দেবেন বাগান কর্তা। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার। এদিকে ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন মহারাজ।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...