Monday, April 13, 2026

আগে থেকে বিপজ্জনক চিহ্নিত বাড়ি ভাঙল, মুম্বইয়ে মৃত ১

Date:

Share post:

মুম্বইয়ের গ্রান্ট রোড এলাকায় বিপজ্জনক বাড়ি ভেঙে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত আরও চারজন। দমকল বিভাগের তৎপরতায় দ্রুত চারতলায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়। সেই সঙ্গে নোটিশ জারির পরেও কীভাবে ওই বাড়িটি নিয়ে কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি, তার তদন্তে পুলিশ।

গত কয়েক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে জেরবার গোটা মহারাষ্ট্র। বাণিজ্য নগরীতে বৃষ্টির প্রকোপ কমলেও তা যথেষ্ট বেশি রয়েছে। এই পরিস্থিতিতে এলাকার পুরোনো বাড়িগুলি যথেষ্টই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। গ্রান্ট রোড স্টেশনের কাছে রুবিন্নিসা মনজিল নামের বাড়িটি বহু পুরোনো। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে এই বাড়িটিকে বিপজ্জনক চিহ্নিত করে অনেক আগেই নোটিশ জারি করা হয়েছিল।

শনিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ পাঁচতলা বাড়িটির দুইতলা ও তিনতলার বারান্দার কিছু অংশ ভেঙে সামনের রাস্তায় পড়ে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল। চারতলায় প্রায় সাতজন আটকে পড়েন। পরে দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। যদিও ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আঙুল তুলেছেন মুম্বই কর্পোরেশনের দিকে। বিপজ্জনক জানা সত্ত্বেও কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, পদক্ষেপ নেওয়া হলে প্রাণহানি ঘটত না বলে দাবি তাঁদের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...