Saturday, February 21, 2026

সোমেই বিধানসভার অধিবেশন, উপনির্বাচনে জয়ী ৪ বিধায়কের শপথগ্রহণের তোড়জোড় শুরু 

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার (Assembly) অধিবেশন (Session)। এদিন প্রথমে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ঘরে সর্বদল বৈঠক (All Party Meeting) হওয়ার কথা। আর তা মিটলেই স্পিকারের (Speaker) ঘরে শুরু হবে কার্যবিবরণী কমিটির বৈঠক। এরপর অধিবেশনের কাজ শুরু হবে। প্রথম দিন সাধারণত শোকপ্রস্তাবের পরেই অধিবেশনের কাজ শেষ হয়ে যায়। কিন্তু সদ্য উপনির্বাচনে জয়ী চারজন তৃণমূল বিধায়কের শপথ নিয়েও এদিন চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে‌।
১৩ জুলাই উপনির্বাচনের ফলাফল বেরলে দেখা যায় চার আসনেই জয় পেয়েছে তৃণমূল। সেই বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনেও চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে ফের গাজোয়ারি শুরু রাজভবনের। রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে, রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করলেও তৃণমূল বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে শপথগ্রহণ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই খবর কি সত্যি কী না তা জানতে চেয়েছে রাজভবন। এছাড়াও বিধানসভার অধিবেশন মুলতবি না করে কেন বারবার স্থগিত করা হচ্ছে? তা জানতে চাওয়া হয়েছে।
তবে বিধানসভা উপনির্বাচনের চার জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর এবং সুপ্তি পাণ্ডের শপথগ্রহণকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল সূত্রে খবর, নবনির্বাচিত চার বিধায়ককেই সোমবার বিধানসভায় আসতে বলা হয়েছে। অধিবেশনের প্রথম দিনই শপথগ্রহণ সংক্রান্ত জটিলতা ঘিরে কোনও পদক্ষেপ নিতেই পারেন স্পিকার। সেদিকে আজ নজর থাকবে।

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...