Tuesday, June 23, 2026

ফের রাজৌরির সেনা ক্যাম্পে হামলা জঙ্গিদের! গুরুতর আহত জওয়ান

Date:

Share post:

ফের অশান্ত উপত্যকা। সময় গড়ালেও কিছুতেই থামানো যাচ্ছে না সন্ত্রাসবাদী হামলা। ফের সেনাবাহিনীর উপরে বড়সড় হামলার চেষ্টা করল জঙ্গিরা। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরিতে (Rajouri) সেনা ক্যাম্পে হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সেনার তৎপরতায় সেই হামলা এড়ানো গিয়েছে বলে খবর। তবে হামলার জেরে আহত হয়েছেন এক জওয়ান। যদিও জঙ্গি দমনে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সূত্রের খবর, সোমবার ভোররাতে রাজৌরি জেলায় একটি গ্রামের সেনা চৌকিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। তবে সঠিক সময়ে সেনাবাহিনী সেই হামলা প্রতিহত করতে সক্ষম হয়। শেষ পাওয়া খবর এখনও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহত হয়েছেন এক জওয়ান।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযান চলছে। বিগত কয়েক মাসে কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। সেনা-জঙ্গি সংঘর্ষে যেমন বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তেমন কয়েকজন সেনাও শহিদ হয়েছেন।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...