Tuesday, April 7, 2026

১৩ বছরেও হয়নি আরামবাগ-বিষ্ণুপুর রেল সম্প্রসারণের কাজ! সংসদে সোচ্চার মিতালি

Date:

Share post:

আজ, সোমবার ছিল লোকসভার বাজেটে অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব। সাংসদ হওয়ার পর প্রথমবারের জন্য সংসদে বক্তব্য রাখলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ (Mitali Bag)। এদিন আরামবাগের সাংসদ তাঁর বক্তৃতায় তুললেন আরামবাগ-বিষ্ণুপুর রেলপথ সম্প্রসারণ থমকে থাকার প্রসঙ্গ।

মিতালি বাগ (Mitali Bag) বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই আরামবাগ-বিষ্ণুপুর রেল সম্প্রসারণের বিষয়ে বরাদ্দ ঘোষণা করেছিলেন। কিন্তু সেই কাজ গত ১৩ বছরে এগোয়নি।’’ আরামবাগের পর গোঘাট পর্যন্ত ট্রেন চললেও তার পর জমি সংক্রান্ত জটিলতা রয়েছে। তার মধ্যে অন্যতম গোঘাটের ভবাদিঘি।

মিতালি আরও দাবি করেন, দ্রুত সেই জট কাটিয়ে রেলপথ সম্প্রসারণ করা হোক। পাশাপাশিই, ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিও তুলেছেন মিতালি। সেই সঙ্গে দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রের পদক্ষেপও দাবি করেছেন আরামবাগের তৃণমূল সাংসদ। সবমিলিয়ে এদিন সংসদে তৃণমূলের নবনির্বাচিত এই মহিলা সাংসদের বক্তব্য প্রশংসা কুড়িয়ে নিয়েছে।

আরও পড়ুন: সংসদে প্রথম বক্তৃতায় মেট্রো সম্প্রসারণ প্রসঙ্গ টেনে সোচ্চার যাদবপুরের সাংসদ সায়নী

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...