Saturday, June 27, 2026

নিটে একই প্রশ্নের দু’টি ‘সঠিক’ উত্তর! আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিটের একটি প্রশ্নকে ঘিরে বিতর্ক তুঙ্গে। একই প্রশ্নের দু’টি ‘সঠিক’ উত্তর। পদার্থবিদ্যার ওই প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ দলের কাছে মতামত চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ দিয়েছে।

এদিন শুনানির সময় এক নিট পরীক্ষার্থীর আইনজীবী প্রশ্ন নিয়ে বিভ্রান্তির বিষয়টি আদালতে জানান। ওই পরীক্ষার্থী ৭১১ নম্বর পেয়েছেন। ওই মামলাকারীর দাবি, ওই প্রশ্নের ৪ নম্বর বিকল্প বা অপশনটিও ঠিক আবার ২ নম্বর অপশনটিও ঠিক। এনসিইআরটির নতুন সংস্করণ অনুসারে প্রথমটি ঠিক আর দ্বিতীয়টি ঠিক পুরনো সংস্করণ অনুসারে।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এনসিইআরটি-র নয়া সংস্করণ অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সে ক্ষেত্রে ৪ নম্বর বিকল্পটিই সঠিক উত্তর বলে বিবেচিত হওয়ার কথা। তাই যাঁরা দ্বিতীয় বিকল্পটি বেছে নিয়েছেন, তাঁদের পুরো নম্বর পাওয়ার কথা নয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র হয়ে আদালতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, দু’টি সম্ভাব্য সঠিক উত্তর হওয়ায় পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের উদ্দেশে বলেন, ২ নম্বর বিকল্পকে সঠিক বলে বিবেচিত করে আপনারাই আপনাদের নিয়ম ভেঙেছেন। কারণ আপনারাই জানিয়েছিলেন এনসিইআরটির পুরনো সংস্করণ অনুসরণ করা হবে না। তার পরেই এই প্রশ্নের বিষয়টি খতিয়ে দেখার জন্য দিল্লি আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠন করতে বলে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- ১৩ বছরেও হয়নি আরামবাগ-বিষ্ণুপুর রেল সম্প্রসারণের কাজ! সংসদে সোচ্চার মিতালি

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...