Saturday, June 20, 2026

দক্ষিণবঙ্গে জারি দুর্যোগ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ হাওয়া অফিসের

Date:

Share post:

সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain) বাড়বে, সোমবার একথাই স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Office)। এদিন হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টি। পাশাপাশি প্রবল বর্ষণে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা (Alert) জারি করা হয়েছে। মূলত বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্তীশগড়ের কাছাকাছি অবস্থান করছে। এর জেরে আগামী কয়েকদিন সমুদ্র অশান্ত থাকবে বলে পূর্বাভাস আলিপুরের।

এদিন হাওয়া অফিস জানিয়েছে, সোম ও মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সোমবার ভোর থেকেই কলকাতায় বৃষ্টি। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আজ দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়।

পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সোমবার কালিম্পঙে ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...