Tuesday, March 31, 2026

সংসদে প্রথম বক্তৃতায় মেট্রো সম্প্রসারণ প্রসঙ্গ টেনে সোচ্চার যাদবপুরের সাংসদ সায়নী

Date:

Share post:

যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর লোকসভায় প্রথম বক্তৃতায় সকলের নজর কাড়লেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। সোমবার ছিল লোকসভা বাজেট অধিবেশনের প্রথম দিন। আগামিকাল, মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে কলকাতা মেট্রোর সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুললেন সায়নী। কবি সুভাষ-বারুইপুর মেট্রোর কাজ ১৩ বছরে একটুও না এগোনো নিয়ে প্রশ্ন তুললেন যাদবপুরের তৃণমূল সাংসদ।

বাস্তব সমস্যার কথা উল্লেখ করে সায়নী (Sayani Ghosh) মেট্রো সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন তোলেন সংসদে। সোমবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে সায়নী বলেন, ‘‘২০১১-১২ অর্থবর্ষের রেল বাজেটে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ অনুমোদিত হয়েছিল। কিন্তু কোনও কাজই হয়নি। প্রস্তাব ছিল, ২০১৭ সালের মধ্যে আদিগঙ্গার উপরে মেট্রো ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে। কিন্তু সেই কাজও এগোয়নি।’’ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই মেট্রো সম্প্রসারণের বিষয়ে একগুচ্ছ পরিকল্পনা বাজেটে মঞ্জুর করেছিলেন।

যাদবপুরের তৃণমূল সাংসদের আরও অভিযোগ, রেল বোর্ডও প্রয়োজনীয় অনুমোদন দেয়নি। কলকাতা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরের বারুইপুর এখন গ্রেটার কলকাতারই অংশ। লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লোকাল ট্রেনে করেই লক্ষ লক্ষ মানুষকে কলকাতায় আসতে হয়।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিজেপি বি.কৃত করে বিভ্রান্ত করছে, তোপ কুণালের

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...