Wednesday, March 18, 2026

দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ, সুফল বাংলা-স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলু বিক্রির সিদ্ধান্ত নবান্নর

Date:

Share post:

আলুর আকাশ ছোঁয়া দাম। নিয়ন্ত্রণে পদক্ষেপ রাজ্য সরকারের। একই সঙ্গে আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘটের মোকাবিলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে ব্যবহার করে বাজারে সুলভ দামে আলু বিক্রি করবে নবান্ন। সুফল বাংলা স্টলের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খোলাবাজারে আলু বিক্রি হলে দাম আরও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা।

আলু-সহ বিভিন্ন শাকসবজির অত্যাধিক দামে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছেন তিনি। তাঁর নির্দেশেই বাজারে কড়া নজর রাখছে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্স। যার জেরে ইতিমধ্যেই বাজারে আলুর দাম কিছুটা কমেছে। অনেক জায়গাতেই খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে। সুফল বাংলা স্টলে বাজার মূল্যের থেকেও ৮ থেকে ১০ টাকা কমে আলু পাওয়া যাচ্ছে।

তবে, অভিযোগ সুফল বাংলা স্টলের সংখ্যা পর্যাপ্ত নয়। তাই স্বনির্ভর গোষ্ঠীগুলিতে এই কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। স্বনির্ভর গোষ্ঠীগুলি এবার চাষীদের কাছ থেকে সরাসরি আলুর বন্ড কিনবে। তারপর তারাই চাষীদের কাছ থেকে আলু সংগ্রহ করে এলাকায় এলাকায় স্টল খুলে তা বিক্রি করবে। জোগান বাড়লে বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে রাজ্য সরকার। একইসঙ্গে এই ব্যবস্থা চালু হলে আগামী দিনে অস্বাভাবিকভাবে আলুর দাম বাড়ার সম্ভাবনাও কমে যাবে।

আরও পড়ুন- নিটে একই প্রশ্নের দু’টি ‘সঠিক’ উত্তর! আইআইটিকে বিশেষজ্ঞ দল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...