Monday, April 13, 2026

Union Budget 2024: নতুন আয়কর কাঠামোয় কী ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর?

Date:

Share post:

সপ্তম বারের জন্য লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারও বঞ্চিত বাংলা। দেশের মূল সমস্যা সমাধানের কোনও সুরাহা মিললো না নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024)। বেতনভুক কর্মচারীদের জন্য আয়করে কী ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে লক্ষ্য ছিল গোটা দেশের।

এক নজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামো

নতুন ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে ৫০থেকে ৭৫ হাজার টাকা করা হয়েছে

পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা

বার্ষিক ৩ লক্ষ টাকা আয় কোন কর দিতে হবে না

৩ থেকে ৭ লক্ষ টাকা আয়ে কর ৫ শতাংশ

৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে কর ১০ শতাংশ

১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে কর ১৫ শতাংশ

১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে কর ২০ শতাংশ

বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৩০ শতাংশ

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এনডিএ সমর্থিত জোট সরকারের প্রথম বাজেটে আয়কর সংক্রান্ত কোনও স্বস্তি মিললো না মধ্যবিত্তের। কার্যত অপরিবর্তিত রইলো পুরোনো কাঠামো। যদিও নির্মলা সীতারামনের দাবি এই স্ট্রাকচারে চাকরিজীবিদের বছরে নাকি কম করে ১৭ হাজার ৫০০ টাকা সাশ্রয় হবে।


Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...