Saturday, April 4, 2026

বাজেয়াপ্ত ১৬ বেআইনি সম্পত্তি! আয়কর দফতর জেরা করতেই কেঁদে ভাসালেন অর্পিতা

Date:

Share post:

নিয়োগ মামলায় বড়সড় বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ইডির পর এবার আয়কর দফতরের (Income Tax) নজরে এল তাঁদের সম্পত্তি। ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর বান্ধবীর সম্পত্তি বাজেয়াপ্ত (Seized) করার প্রক্রিয়া শুরু করল আয়কর দফতর।

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১৬টি বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। খুব শীঘ্রই সব বাজেয়াপ্ত করা হবে। তবে জেরার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা। আয়কর দফতর সূত্রে জানা যায়, সম্পত্তিগুলি নিজের বলে স্বীকার করলেও সম্পত্তি যে টাকায় কেনা হয়েছে তার উৎস জানাতে পারেননি অর্পিতা। বর্তমানে আলিপুর মহিলা সংশোধনাগারেই রয়েছেন তিনি। সেখানে গিয়ে তাঁকে জেরা করেছিলেন আয়কর দফতরের আধিকারিকরা।

এদিকে আয়কর দফতরের জেরায় নাকি তিনি স্বীকার করে নিয়েছেন যে ১৬টি সম্পত্তিই তাঁর। তবে অর্পিতার আচমকা ভোলবদলে ইডির দাবি, এর আগে জেরায় বারবার অর্পিতা বলেছিলেন সেগুলি তাঁর সম্পত্তি নয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেছিলেন তিনি। কিন্তু এবার তদন্তকারীদের তিনি জানালেন সব সম্পত্তি তাঁর। কিন্তু টাকার উৎস সম্পর্কে কিছু জানেন না তিনি। কিন্তু আচমকা কেন অর্পিতা এমন দাবি করলেন তা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় তদন্তকারীদের। তবে তদন্তকারীদের মতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে সব সত্য সামনে আসবে।


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...