Wednesday, March 4, 2026

টানা বৃষ্টির জেরে ‘মৃত্যুপুরী’ ইথিওপিয়া! ভয়াবহ ভূমিধসে মৃত ২২৯

Date:

Share post:

টানা বৃষ্টির (Rain) জেরে ভয়াবহ ভূমিধস (Landslide) দক্ষিণ ইথিওপিয়ায়। সোম ও মঙ্গলবার গোফা-সহ দুটি জায়গায় ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২৯ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইতিমধ্যে জোরকদমে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ (Rescue) চালাচ্ছে।

আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন মুসা ফাকি মাহমত জানিয়েছেন, নিখোঁজদের খোঁজ চলছে। বাস্তুচ্যুতদের সাহায্য করা হচ্ছে। ভূমিধসের জেরে কাদায় চাপা পড়ার ফলেই মৃতের সংখ্যা বেড়েছে বলে দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ইথিওপিয়ান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের কথা তিনি ভাবছেন। যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সহায়তার জন্য ডাব্লুএইচও দলও পাঠানো হয়েছে।


spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...