Tuesday, June 23, 2026

নেপালে টেক অফের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিমান! মৃত্যু ১৮ যাত্রীর, আশঙ্কাজনক পাইলট 

Date:

Share post:

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) নেপালে (Nepal)। বুধবার সকাল ১১টা নাগাদ নেপালের কাঠমাণ্ডুর (Kathmandu) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফের (Take Off) সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই যাত্রীবাহী বিমান। ক্রু মেম্বার-সহ ১৯ জন বিমানে ছিলেন বলে খবর। শেষ পাওয়া খবর, ইতিমধ্যে বিমান চালক ছাড়া বাকি ১৮ যাত্রীর মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সূর্য এয়ারলাইনসের ওই বিমানটি পোখরার উদ্দেশে ‘টেক অফ’-এর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। এরপর আচমকাই বিমানে আগুন লেগে কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক‌। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন বিমানবন্দরের কর্মী এবং নিরাপত্তারক্ষীরা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। শেষ পাওয়া খবর, আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের পরিষেবা। তবে ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনও জানা না গেলেও টেক অফের সময় খারাপ আবহাওয়ার কারণে চাকা পিছলে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।

এদিন সকাল ১১টা নাগাদ ওই দুর্ঘটনা হয়েছে বলে খবর। এরপর উদ্ধারকারীরা জ্বলন্ত বিমান থেকে অগ্নিদগ্ধ ১৮ যাত্রীর মৃতদেহ উদ্ধার করে বলে খবর। তবে আশঙ্কাজনক অবস্থায় বিমানচালককে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বিমানচালক মণীশ শাক্যকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখার সময় সর্বশেষ আপডেট ইতিমধ্যে দুর্ঘটনায় ১৮জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিমানচালক।


Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...