Wednesday, June 24, 2026

এবার কোন সিনিয়রের কাছে ব্যাটের আবদার করলেন রিঙ্কু সিং?

Date:

Share post:

ক্রিকেটের বাইশ গজে তিনি ব্যাটে ম্যাজিক দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সকলের প্রিয় রিঙ্কু সিং। নিজের যোগ্যতায় ধীরে ধীরে সকলের মন জয় করে চলেছেন। বলা যেতে পারে ২২ গজে চার-ছক্কা মারা অভ্যাসে পরিণত করেছেন তিনি। ফিল্ডিংয়েও তার তুলনা মেলা ভার। এই রিঙ্কুকে কে না ভালোবেসে থাকতে পারে! তাঁর অনুরাগীর সংখ্যাও সাবাভ্বিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এ বার তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজে টি-২০ টিমে নেই বিরাট কোহলি। আসলে টি-২০ বিশ্বকাপের পরই তো তিনি এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। কোহলি তাই টিমে নেই, এ বার রিঙ্কু আরেক সিনিয়রের থেকে ব্যাটের আবদার করে বসেছেন। নিশ্চয়ই ভাবছেন কার কাছে এ বার ব্যাট চেয়েছেন আলিগড়ের নবাব?

আসলে রিঙ্কুর আবদারকে মেনে নেন তার সিনিয়ররাও। বিরাট কোহলিই যেমন তাকে এক নয়,দু- দু’বার নিজের ব্যাট দিয়েছেন। আইপিএল চলাকালীন। রিঙ্কু কি চাইলে ব্যাট কিনতে পারবেন না? এই মূহূর্তে যা পরিস্থিতি, অনেক অনেক ব্যাট তিনি এক নিমেষে কিনে নিতে পারেন। কিন্তু সিনিয়রদের ব্যাট নিয়ে ভালো খেলব, এমন একটা বিষয় হয়তো রিঙ্কুর মনে কাজ করে। সিনিয়রদের থেকে ব্যাট চেয়ে তাই খুশি হন তিনি। তাই বার বার তাদের থেকে চেয়ে নেন ব্যাট। এ বার রিঙ্কু এই ব্যাটের আবদার রেখেছেন সূর্যকুমার যাদবের কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্য। তাঁর কাছেই এ বার টি-২০ সিরিজ শুরুর আগে রিঙ্কু ব্যাট চেয়ে বসেছেন। এই খবর প্রকাশ্যে আসতই না। সূর্যকুমার যাদব নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রিঙ্কু সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গডস প্ল্যান। ঠিক আছে ব্যাট নিয়ে নিও।’ আর সেই ইন্সটা স্টোরিটি রিঙ্কুও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দে দো ভাইয়া ব্যাট।’ ভালো থেকো রিঙ্কু, গিয়ে যাও সিনিয়রদের আশীর্বাদ নিয়ে, এমনই বলছেন সবাই।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...