Saturday, April 4, 2026

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর গ.লা কে.টে আ.ত্মহত্যার চেষ্টা প্রাক্তন ছাত্রের

Date:

Share post:

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রক্তারক্তি কাণ্ড! ছাত্রীর গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন এক প্রাক্তন ছাত্র। দু’জনকেই গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে কীভাবে অস্ত্র নিয়ে ঢুকল পড়ুয়ারা সেই নিয়েই উঠছে প্রশ্ন।জানা গিয়েছে, জখম যুবতীর নাম তনুশ্রী চক্রবর্তী। তিনি অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। সম্প্রতি দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন তিনি। এ দিন বিজ্ঞান বিভাগের সামনেই তার গলা কাটের অভিযোগ ওঠে ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া অলোক মণ্ডলের বিরুদ্ধে। কার্যত ছুটে এসে তনুশ্রীর গলায় ওই প্রাক্তন ছাত্র ছুরি চালিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, মেয়েটির গলা কাটার পর নিজের গলাও কেটে ফেলেন তিনি।

দুজনকেই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ওই যুবক ও যুবতীর মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল কি না, কেনই বা এমন ভয়াবহ ঘটনা তা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, আমাদের পরীক্ষা চলছিল। সেই সময় এই ঘটনা ঘটেছে। ছেলেটিকে চিনি না আমরা। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড বলেন, পড়ুয়াদের থেকে শুনেছি একটি ছাত্র একটি ছাত্রীকে আক্রমণ করেছিল ছুরি নিয়ে। আমাদের প্রথম চেষ্টা দুজনকেই বাঁচানো। তারপর সবটা খতিয়ে দেখা হবে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...