Friday, April 3, 2026

অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিকের সামনে সিন্ধু, জানালেন নিজের পরিকল্পনা

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। আর এই অলিম্পিক্সে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। পর পর দুবারের অলিম্পিক্সে পদকজয়ী তিনি। ২০১৬-র রিও অলিম্পিক্সে জিতেছিলেন রুপো। এবং ২০২১-র টোকিও অলিম্পিক্সে সিন্ধুর হাতে উঠেছিল ব্রোঞ্জ মেডেল। আর এবার ফের মেডেলের হাতছানি সিন্ধুর সামনে। বলা ভাল এবার পিভি সিন্ধুর কাছে পদকের হ্যাটট্রিকের সুযোগ। সেই নজির গড়ার আগে নিজের লক্ষ্যের কথা জানালেন ভারতীয় শাটলার।

এদিন সাক্ষাৎকারে সিন্ধু বলেন, “ আমি পদকের লক্ষ্যেই নামছি। শুধু আমি কেন, যারা অলিম্পিক্সে নামে, সকলেই পদক জিততে চায়। আমি ভারতের হয়ে দুটো পদক জিতেছি। তিন নম্বর হলে রেকর্ড হবে। কিন্তু তাই বলে অতিরিক্ত চাপ নিতে চাইছি না। মাথা থেকে রেকর্ডের ভাবনা বাদ দিয়েছি। যতবার অলিম্পিক্সে নামি, প্রত্যেকবার মনে হয় প্রথমবার নামছি। তাই প্রতিবার পদক জিততে চাই। আশা করছি এবারই হ্যাটট্রিক করে ফেলব । ”

এরপরই সিন্ধু বলেন, “ যাতে প্যারিসে খেলতে কোনও সমস্যা না হয়, তার জন্য অনেক কঠর অনুশীলন করেছি। আমি বেশি উচ্চতায় অনুশীলন করতে পারিনি। তাই একটা ঘর তৈরি করেছিলাম। বেশি উচ্চতায় খেলার সময় যাতে দমের ঘাটতি না হয় তার জন্যই এই অনুশীলন।”

আরও পড়ুন- অলিম্পিক্সে তিরন্দাজিতে মেয়েদের পর সাফল্য ছেলেদের ঝুলিতেও


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...