Friday, April 3, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের ছাত্র “নির্যাতন”র অভিযোগ! কী বললেন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট?

Date:

Share post:

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে ছাত্র নির্যাতনের অভিযোগ। তাঁকে উদ্ধার করে স্থানীয় কেপিসি হাসপতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ছাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের পড়ুয়া। অন্যদিকে, ‘নির্যাতিত’ ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ এনেছেন হস্টেলে তাঁরই বন্ধুরা।

খবর পেয়ে ওই ছাত্রকে উদ্ধার করতে যান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। আপাতত স্থিতিশীল ওই ছাত্র। কিন্তু
বিষয়টি প্রকাশ্যে আসতে হইচই শুরু হয়ে যায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের।

গতকাল, বুধবার রাত ৮টা নাগাদ উপাচার্যের নির্দেশে হস্টেলে যান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব বলেন, “আমি গিয়েছিলাম, তবে ব়্যাগিং নয়। একটি ছেলে অসুস্থ এবং ভয় পাচ্ছে শুনে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি অসুস্থ হয়ে পড়েছে। কোনও নিগ্রহ হয়নি। তবে ঘিরে ধরে বসেছিল বাকিরা। উত্তপ্ত আলোচনা চলছিল। আমি পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করাই”। ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে পাওয়া গিয়েছে ওই ল্যাপটপ- এমনটাই দাবি মিতালিদেবীর।

অন্যদিকে, পুরুলিয়া থেকে আসা ওই ছাত্র মানসিক ভাবে বিপর্যস্ত। ওই ছাত্রের বাবা ও মা কলকাতায় এসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দু-তপন বিতর্কে দু’পক্ষকে ‘সংযত’ থাকার পরামর্শ স্পিকারের

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...