Friday, April 3, 2026

ফোন করে ডেকে খুন! গাড়ির চালক সহ ব্যবসায়ীর দেহ উদ্ধার

Date:

Share post:

নদিয়ায় ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভর সন্ধ্যায় নির্মিয়মান বাড়ি থেকে উদ্ধার হল রানাঘাটের ব্যবসায়ী ও তাঁর গাড়ি চালকের ক্ষতবিক্ষত দেহ। ঘটনায় তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

রানাঘাটের ব্যবসায়ী সুমন চক্রবর্তীর (৪০) পরিবারের দাবি বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁর একটি ফোন আসে। সেই ফোন পেয়ে তিনি বেরিয়ে যান। সারাদিন তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপর ভানুলিয়ার কাছে একটি নবনির্মিত বাড়িতে তাঁর দেহ পাওয়া যায়।

সুমনের সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক রূপম দাস (৩৪)। সুমনের সঙ্গে তাঁর দেহও উদ্ধার করে পুলিশ। দুজনেরই মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। ব্যবসায়ীর ফোন ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ব্যবসায়িক শত্রুতার সন্দেহ করা হচ্ছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...