Saturday, June 20, 2026

নজরে উত্তরের বন্যা পরিস্থিতি, বিধানসভায় ইন্দো-ভুটান জয়েন্ট রিভার কমিশনের প্রস্তাব পেশ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের জেরে অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Flood Condition)। জল ঢুকেছে চাষের জমিতে, বন্যা পরিস্থিতির উপক্রম লোকালয়ে। অথচ কেন্দ্রীয় বাজেটে বন্যার জন্য উত্তরবঙ্গকে কিছুই বরাদ্দ করা হয়নি। এই অবস্থায় বিপর্যয়ের কথা মাথায় রেখেই বিধানসভায় বিশেষ প্রস্তাব পেশ রাজ্যের। ডুয়ার্স বাঁচাতে এদিন ইন্দো-ভুটান জয়েন্ট রিভার কমিশনের (Indo Bhutan Joint River Commission)কথা বলা হয়েছে । ভুটান থেকে প্রায় ৫৪টি নদী যেমন রায়ডাক,সঙ্কোশ, কালচিনির জল বাড়তেই নদী ভাঙ্গনের জেরে ডুয়ার্সের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান প্রতিনিধিরা। এর সঙ্গে আবার ভুটানের আপার ক্যাচমেন্টে জল ধারণের সমস্যা রয়েছে। যেহেতু এই নদীগুলি অন্য দেশের তাই সমস্যা সমাধানে অবিলম্বে সাহায্য করুক, প্রস্তাব রাজ্যের (West Bengal Government)। ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশনের প্রস্তাবে মালদহের গঙ্গা ভাঙ্গনের কথাও হয়েছে।

চলতি বছর বর্ষার খামখেয়ালিপনার জেরে বারবার প্লাবিত হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই তিন জেলার পরিস্থিতির কথা এদিন বিধানসভায় জানান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি পাঞ্চেত ও মাইথন ড্যাম এবং ফারাক্কা ব্যারেজের ড্রেজিং যথাযথ ভাবে করার প্রস্তাব দিয়েছে রাজ্য। তিস্তার সমস্যা নিয়েও আলাদা করে কথা ওঠে। তিস্তার (Teesta) জলবণ্টন চুক্তি নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের আলোচনার কথাও প্রস্তাবনা করা হয়। আগামিকালও এই নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...