Monday, April 6, 2026

আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, শনিবার নীতি আয়োগের বৈঠকে থাকবেন কিনা স্পষ্ট নয়!

Date:

Share post:

দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে শনিবার। তার আগে আজ, শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে দিল্লি গেলেও মুখ্যমন্ত্রী কি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

গতকাল, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সফর পিছিয়ে যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আজ দুপুরের বিমানে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২৯টি আসনে জিতেছে তৃণমূল। ২৯ জন সাংসদের মধ্যে বেশ কয়েক জন নতুন মুখ রয়েছেন। তাঁদের সঙ্গেও কথা বলতে চান তৃণমূল নেত্রী। তবে শুধু লোকসভার সাংসদেরাই নন, রাজ্যসভার সাংসদেরাও সেখানে থাকতে পারেন। এর পর চাণক্যপুরীতে বঙ্গভবনে জাতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে চা-চক্রে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

কিন্তু মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে জল্পনার কেন্দ্রে নীতি আয়োগের বৈঠকে যোগদান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে শনিবার ওই বৈঠক হবে। নীতি আয়োগের ওই বৈঠক নিয়ে বিরোধী শিবিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁরা ওই বৈঠক বয়কট করছেন। বৈঠকে যোগ দিতে আসবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। আসবেন না ঝাড়খণ্ড এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীরাও। আর সেই জায়গা থেকে জল্পনা বাড়ছে, দিল্লি গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন?

আরও পড়ুন: শান্তিরক্ষার্থে নাম লেখার নির্দেশ! কানওয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে ‘সুপ্রিম সাফাই’ যোগী সরকারের 

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...