Monday, April 6, 2026

পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনই চালু হচ্ছে না কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস

Date:

Share post:

কোটা সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় বাংলাদেশে। সেনা নামতে হয়। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট। এই পরিস্থিতিতে বন্ধ করা হয় কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (Kolkata-Dhaka Maitri Express)। তবে, সেদেশে সুপ্রিম কোর্টের রায়ের পরে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। শুরু হয়েছে আমদানি-রফতানিও। এখনও ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে চালানো গেল না মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত বন্ধই থাকবে মৈত্রী এক্সপ্রেস। কবে চালু করা হবে- সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।সংস্কারের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বাংলাদেশে। এর জেরে ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ মৈত্রী এক্সপ্রেস চলাচল। ঢাকার মধ্যেও ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবারের সরকারি হিসেবে অনুযায়ী, এ পর্যন্ত সংস্কার আন্দোলনে মোট ২০৯ জন নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হতেই বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কলকাতা থেকে ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসেরও (Kolkata-Dhaka Maitri Express) রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন বাতিল করা হয়। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যে সব যাত্রীরা ওই ট্রেনের টিকিট কেটেছিলেন তাঁরা টাকা ফেরত পাবেন। এর জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সময় অনুযায়ী টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে, কবে থেকে মৈত্রী এক্সপ্রেস চলবে- তা এখনও জানানো হয়নি।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...