Tuesday, March 24, 2026

ট্রাম্পই রাষ্ট্রপতি হবেন, তবে অনেক বাধা! ভবিষ্যদ্বাণী ট্রিপের

Date:

Share post:

ট্রাম্পই হচ্ছেন আমেরিকার পরবর্তী রাস্ট্রপতি, হিসাব মিলিয়ে বলে দিলেন নেটদুনিয়ার সবথেকে ‘কুখ্যাত’ জ্যোতির্বিজ্ঞানী এমি ট্রিপ (Amy Tripp)। ঠিক যেভাবে নির্বাচনী লড়াই থেকে বাইডেনের (Joe Biden) বিদায়ের দিন মিলিয়ে দিয়েছিলেন, সেভাবেই তাঁর ক্রিস্টাল বলে (crystal ball) ফুটে উঠল পরবর্তী রাষ্ট্রপতির নামও।

জুলাইয়ের ১১ তারিখ ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছিলেন বাইডেনের রাজনৈতিক ভাগ্যে মকরের (Capricorn) ছায়া। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতির দৌড় থেকে সরে দাঁড়ানোর দিন ২১ জুলাই। মিলে গিয়েছে সেই ভবিষ্যৎ দর্শন।

এবার ট্রিপের ক্রিস্টাল বলে ফুলে উঠেছে পরবর্তী রাষ্ট্রপতির নাম – ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কারণ হিসাবে ট্রিপের দাবি ট্রাম্পের রাজনৈতিক জীবনের মধ্যগগনে রয়েছে সূর্য (Sun)। তবে সেই সঙ্গে তিনি সতর্ক করছেন, ট্রাম্পের এই উত্তরণের পথে বাধারও উল্লেখ করছেন ট্রিপ। অর্থাৎ অনেক অদ্ভুত ঘটনা ঘটতে পারে বলে তাঁর দাবি।

এমি ট্রিপের গণনায় ইউরেনাস (Uranus) ট্রাম্পের মধ্য গগনে রয়েছে। সেই কারণে অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ২০২০ সালে এই ট্রিপই দাবি করেছিলেন ২০২৪ সালে কমলা হ্যারিস রাষ্ট্রপতি হবেন। তবে এখন সেই গণনাকে ‘অনেক পুরোনো’ বলে তিনি নিজেই দাবি করছেন। আমেরিকানরা এখন এমির বর্তমান না অতীত, কোন গণনায় ‘নির্ভর’ করবেন সেটাই দেখার।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...