Tuesday, March 24, 2026

চিকেন প্রেমীদের জন্য সুখবর! একলাফে অনেকটাই কমল মুরগির মাংসের দাম

Date:

Share post:

বাজারে মুরগির মাংসের দামে ব্যাপক পতন! একলাফে অনেকটাই কমল মুরগির মাংসের দাম। গত, দেড় সপ্তাহে স্কিন ছাড়া মুরগির মাংসের দাম কেজি প্রতি কমেছে ১০০ থেকে ১২০ টাকা। দাম কমেছে স্কিন সমেত চিকেনেরও। বাজারে স্কিম সমেত মুরগির মাংসের দাম কমেছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। এরফলে বড়সড় স্বস্তি মিলেছে মধ্যবিত্ত ও চিকেনপ্রেমীদের।

দাম কমার পিছনে রয়েছে একাধিক কারণ। জানা গিয়েছে।গরম কমে যাওয়ায় মুরগির উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শ্রাবণ মাস উপলক্ষে বেশ কিছু সম্প্রদায়ের নিরামিষ খাওয়া। এবং আগামী কয়েক সপ্তাহে বড় কোনও উত্‍সব না থাকা।

ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন চিকেনের নতুন দাম ঘোষণা করতেই মেলে বড়সড় স্বস্তি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই ড্রেসড চিকেন বিক্রি হয়েছে ৩০০ টাকা প্রতি কেজি আর হোল চিকেনের দাম ছিল ১৮০ টাকা প্রতি কেজি। সেই ড্রেসড চিকেনেরই রবিবার দাম ছিল ১৮০-১৯০ টাকা প্রতি কেজি। আর হোল চিকেনের দাম ছিল ১১০-১২০ টাকা প্রতি কেজি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ধর্মঘট ডেকেছিল মুরগি সরবরাহকারী ডিলাররা। ফলে তখন বাজারে মুরগি মাংসের যোগান কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। আশঙ্কা ছিল দাম আরও বাড়ারও। কিন্তু এবার চিকেনপ্রেমীরা অনেকটাই স্বস্তি পেলেন।

আরও পড়ুন: অসাধ্যসাধন কলকাতা পুলিশের, লাইভ ভিডিও দেখে যুবকের প্রাণ বাঁচাতে পথে চার থানা! 

 

Related articles

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...