Wednesday, April 1, 2026

মেয়াদ শেষ অধীরের, প্রদেশ কংগ্রেস সভাপতি বাছতে সোমেই বৈঠকে খাড়গে-রাহুলরা

Date:

Share post:

সোমবার দিল্লিতে (Delhi) বৈঠকে বসছেন কংগ্রেস(Congress ) সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীর চৌধুরীর (Adhir Ranjan Choudhury) মেয়াদ শেষ হওয়ার পরই তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর।

তবে এদিন অধীরের জায়গায় নতুন কেউ সভাপতি হবেন, নাকি পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন? এই বিষয়ে আলোচনা করতেই সোমবার দিল্লিতে বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে বাংলার প্রথমসারির কংগ্রেস নেতাদের ডাকা হয়েছে বলে খবর।

এদিনের বৈঠকে বর্তমান সভাপতি অধীর চৌধুরী ছাড়াও প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, দীপা দাশমুন্সি এবং মালদহ উত্তরের সাংসদ ঈশা খান চৌধুরীকে উপস্থিত থাকতে বলা হয়েছে। কিন্তু অসুস্থতার কারণে আবদুল মান্নান যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে ধীরকে সভাপতি পদে রেখে দেওয়া হবে কি না তা এদিনের বৈঠকে স্পষ্ট হয়ে যাবে। তবে রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস হাইকমান্ড চায় যদি ফের সভাপতি হিসাবে অধীরের নাম উঠে আসে তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। আর সেটা করতে না পারলে বহরমপুরের প্রাক্তন সাংসদকে প্রদেশ কংগ্ৰেস সভাপতিকে যে পদ থেকে সরতেই হবে তা দিনের আলোর মতো পরিষ্কার।


Related articles

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...