Saturday, April 4, 2026

নকল ‘সোনার’ গয়নার বন্ধকি ফাঁদ! পুলিশের জালে বিজেপি কর্মী

Date:

Share post:

ফের শিরোনামে দক্ষিণ ২৪ পরগণার কুলতলি। এবার নকল সোনার কারবারের পর্দা ফাঁস। ঘটনায় গ্রেফতার এক সক্রিয় বিজেপি কর্মী। ধৃতের নাম কার্তিক দাস। তিনি সরকারি কর্মচারী। ঘটনার তদন্ত করছে কুলতলি থানার পুলিশ। কুলতলিতে নকল সোনা বন্ধক রেখে প্রতারণার অভিযোগ উঠল সরকারি দফতরের এক কর্মীর বিরুদ্ধে।

পুলিষ জানিয়েছে, ধৃত বিজেপি কর্মী কার্তিক দাসের বাড়ি কুলতলিরই সানকিজাহান কলোনি এলাকায়। তিনি সেচ দফতরে কর্মরত। পাশাপাশি এলাকায় বিজেপি কর্মী হিসেবেও পরিচিত। বেশ কিছুদিন ধরে একাধিক বার তিনি কাঁটামারি বাজারের একটি দোকানে নকল সোনার গয়না বন্ধক রেখে টাকা নেন বলে অভিযোগ। আরও দুই মহিলাকে দিয়েও গয়না বন্ধক রাখান বলে অভিযোগ।

কাঁটামারি বাজারের এক স্বর্ণব্যবসায়ী জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার বিভিন্ন গয়না বন্ধক রেখে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়েছেন কার্তিক। ওই ব্যবসায়ী কার্তিককে চিনতেন। সেই সূত্রেই গয়না বন্ধক রেখে টাকা দিয়ে দেন তিনি। তাছাড়া দু’বার ২ মহিলাকে সঙ্গে নিয়ে এসেও গয়না বন্ধক রাখেন কার্তিক। মহিলারা সাংসারিক সমস্যার কথা বলে গয়না বন্ধক দিতে চাওয়ায় প্রাথমিকভাবে সন্দেহ হয়নি। কিন্তু বারবার গয়না বন্ধক রাখার ঘটনায় তাঁর সন্দেহ হয়। ওই গয়না পরীক্ষা করে তিনি দেখেন, দেখতে অবিকল সোনার গয়নার মত হলেও, সেগুলি আসলে সোনা নয়। এরপরই কার্তিককে ডেকে পাঠান তিনি। জিজ্ঞাসাবাদে কার্তিক জানান, মৈপিঠের বাসিন্দা এক ব্যক্তি তাঁকে ওই গয়না বন্ধক রাখতে বলেছিল। নকল সোনার ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন কার্তিক।

পুলিশকে বিষয়টি জানান ওই ব্যবসায়ী। পুলিশ এসে কার্তিককে আটক করে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে। ২ মহিলা সহ মৈপিঠের ওই ব্যক্তিরও খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন: কোন ব্র্যান্ডের কত দাম নির্ণয় করে আজ থেকেই রাজ্যে বাড়ছে মদের দাম!

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...