Monday, April 6, 2026

জলের গুণ পরীক্ষায় NABL স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা বাংলায় সর্বোচ্চ! ধারেকাছে নেই বিজেপি শাসিত রাজ্য

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের লাগাতার আর্থিক বঞ্চনা! তার মধ্যেই গোটা দেশে উন্নয়নমূলক কাজে নয়া দিশা দেখাচ্ছে বাংলা। জলের গুণগত মান পরীক্ষার জন্য ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিবারেশন ল্যাবরেটরি বা এনবিএল দ্বারা স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যায় পশ্চিমবঙ্গ সর্বপ্রথম। তথ্য ও পরিসংখ্যান দিয়ে এমনটাই দাবি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের।

২৫ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ২১৬টি ল্যাবরেটরি এনএবিএল দ্বারা স্বীকৃত। এছাড়াও রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় একটি এনজিও দ্বারা পরিচালিত ল্যাবরেটরি, ৭টি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট। এই পরিসংখ্যানের ধারে কাছে নেই অন্য কোনও রাজ্য।

বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা ৫৬। গুজরাতে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা ৭৫। বিজেপি শাসিত রাজ্য অসমে রয়েছে ৭৬টি। মহারাষ্ট্রে রয়েছে ১৭৬টি, মধ্যপ্রদেশে রয়েছে ১৫৫টি। দেশের সব ক’টি রাজ্যের পরিসংখ্যান ভালো করে দেখলে দেখা গিয়েছে, ২০০ ঘরে কোনও রাজ্যে এনএবিএল স্বীকৃত ল্যাবরেটরির সংখ্যা নেই।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...