Monday, April 13, 2026

আয়কর রিটার্ন জমা দিতে চান সন্দেশখালি কাণ্ডে জেলবন্দি শাহজাহান

Date:

Share post:

আয়কর রিটার্ন জমা দিতে চান সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার শাহজাহান শেখ (Shajahan Sekh)। আজ, মঙ্গলবার এই মর্মে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানান শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী। আদালতে শাহজাহানের আইনজীবী জানান, তাঁর মক্কেল আয়কর রিটার্ন জমা দিতে চাইছেন। কিন্তু তা করতে পারছেন না। কারণ, ইডি তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। ফলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্টেটমেন্ট দিচ্ছেন না। আদালত যাতে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়। পাশাপাশি একটি গাড়িও ফেরত চেয়ে আবেদন জানান শাহজাহানের আইনজীবী।

বিচারক প্রশান্ত মুখোপাধ্যাযের সরাসরি কোনও নির্দেশ দেননি। তবে বিচারকের মৌখিক মন্তব্য, “আপনারা ইডির কাছে আবেদন জানাতে পারেন, তাদের পক্ষে সম্ভব হলে তারা দিতে পারেন।”

শাহজাহান (Shajahan Sekh) ছাড়াও এদিন ব্যাঙ্ক শাল কোর্টে সন্দেশখালির অন্যান্য অভিযুক্ত শিবু হাজরা, দিদার বক্স, শেখ আলমগীকেও নিয়ে আসা হয়। দিদার বক্স-এর আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়। শিবু হাজরাও জামিনের আবেদনের মামলা ছিল, কিন্তু সময়ে চাওয়া হয়েছে তাঁর আইনজীবীর তরফে। মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কাটল অচলাবস্থা! বুধ থেকে টলিপাড়ায় শুরু শুটিং, পরিচালক রাহুলই

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...