Thursday, June 25, 2026

দার্জিলিং চৌরাস্তায় আগুন, পুড়ে ছাই দুই রেস্তোঁরা

Date:

Share post:

দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জায়াগ চৌরাস্তার কাছে দুটি রেস্তোঁরায় আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি দুটি রেস্তোঁরা পুড়ে ছাই হয়ে যায়। দমকল দফতরের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি অন্যত্র। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্তে দার্জিলিং দমকল বিভাগ।

বুধবার দুপুরে চৌরাস্তার ১০০ মিটার দূরে একটি হোটেলে আগুন লাগে। পাশের হোটেলেও সেই আগুন ছড়িয়ে যায়। দুটি হোটেলের মধ্যে একটি পুরোনো হোটেল ছিল। পাশেরটি নতুন তৈরি হচ্ছিল। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। গোটা চৌরাস্তা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা চেষ্টা করেন যাতে কোনওভাবে অন্যত্র আগুন ছড়িয়ে না পড়ে।

তবে আগুন লাগার কারণ নিয়ে ধন্দ রয়েছে। স্থানীয়দের দাবি শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে। দমকলের অনুমান চালু হোটেলটির সিলিন্ডার বিষ্ফোরণ করে আগুন লাগার ঘটনা ঘটে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...